বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়নগরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিন্দার ঝড় লংগদুতে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  মৌসুমের প্রথম ঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ মোজাদ্দেদীয়া তরিকা: শরিয়ত ও তরিকতের এক অপূর্ব সমন্বয় এবং সমাজ সংস্কারের কালজয়ী দর্শন রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার উদ্দিন  ত্যাগ,নির্যাতন সহ্য করেও রামগড়ে বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া  রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত 

অভয়নগরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিন্দার ঝড়

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি পিয়ার আলীর বিরুদ্ধে প্লাস্টার সিলিং স্ল্যাব (প্লাসাইলিং স্লিপ) আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১৫ মার্চ উপজেলা নির্বাহী প্রকৌশলীর বরাবর স্থানীয় বাসিন্দারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার অনুসন্ধানে যান জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার স্থানীয় সাংবাদিক এবং অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন খানসহ আরও দুইজন সাংবাদিক। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানকালে তারা অভিযোগের প্রাথমিক সত্যতা পান বলে জানা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে প্লাস্টার সিলিং স্ল্যাব আত্মসাতের বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। অভিযোগ রয়েছে, এ ঘটনার সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানের জের ধরে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রভাবশালী বিএনপি নেতা  পিয়ার আলী সাংবাদিক কামাল হোসেন খানের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভয়নগরের সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সত্য অনুসন্ধান করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় অভয়নগর উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি হাতে পাওয়ারপর স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে অভিযোগটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর