মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অত্র ইউনিয়নের হরিনচড়া বাজার নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন এর সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। তিনি তার বক্তব্যে বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং এত অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার চেয়ারম্যান,সাবেক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল,যুবদলের যুগ্ম আহবায়ক আজমল তালুকদার,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সিসহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলে মরহুম শহীদ জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কল্যাণ কামনাসহ দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর