রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

কুষ্টিয়ায় সুলভ মূল্যে মাংস বিক্রয়

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সুলভ মূল্যে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এলজিডি অফিসের পাশে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশের দ্বিতীয় ফটকে জেলা প্রশাসক ইকবাল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আল মামুন হোসেন মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকনুজজামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। গরুর মাংস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় উল্লেখ করে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, কোন অসাধু ব্যবসায়ী যেন বিনা কারণে মাংসের দাম বৃদ্ধি করতে না পারে এ কারণেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা জনগণের অবশ্যই সুফল বয়ে আনবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন হোসেন মন্ডল, গরুর মাংস বাজারে ৭শ থেকে ৭শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে যা জনগণের ক্রয় সামর্থের বাইরে। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে মাসব্যাপী ৬৫০ টাকা দরে সুলভ মূল্যে মাংস বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। বাজারে গরুর মাংসের উচ্চমূল্য প্রতিরোধে প্রভাব বিস্তার করতেই সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ। তবে তারা বলেন এই বিক্রয় কেন্দ্রটি শুধুমাত্র একদিন না বসে সপ্তাহে অন্তত দুই দিন বসলে এবং পর্যাপ্ত সরবরাহ থাকলে জনগণের অনেক বেশি উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর