শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঘুষের টেবিলে বন্দি অভয়নগর ভূমি অফিস,নামজারি থেকে খাসজমি বন্দোবস্ত—টাকা ছাড়া নড়ে না ফাইল, দালাল-কর্মকর্তার যোগসাজশে সাধারণ মানুষ জিম্মি

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলা-র ভূমি অফিসগুলো এখন জনসেবার কেন্দ্র নয়, বরং ঘুষ বাণিজ্যের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় স্থানীয় জনপদ। নামজারি (মিউটেশন), খতিয়ান সংশোধন, পর্চা উত্তোলন কিংবা সরকারি খাসজমি বন্দোবস্ত, প্রতিটি ধাপে অনিয়ম, দালালি ও প্রকাশ্য অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, টাকা না দিলে ফাইল নড়ে না, এ যেন অলিখিত নিয়ম।

সরকারি নির্ধারিত ফি কয়েক হাজার টাকা হলেও বাস্তবে নামজারির জন্য আদায় করা হচ্ছে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত, এমন অভিযোগ একাধিক ভুক্তভোগীর। দালাল ছাড়া সরাসরি আবেদন করলে ফাইল পড়ে থাকে মাসের পর মাস। কখনো ‘সার্ভেয়ার নেই, কখনো ‘তদন্ত বাকি, অজুহাতের শেষ নেই। এক সেবাপ্রার্থী ক্ষোভে বলেন, সরকারি অফিসে গিয়েও দালালের কাছে যেতে হয়। টাকা দিলেই সব ঠিক, না দিলে ফাইল গায়েব।

ভূমিহীনদের জন্য বরাদ্দযোগ্য সরকারি খাসজমি নিয়েও চলছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। প্রকৃত ভূমিহীনরা বছরের পর বছর আবেদন করেও জমি পান না। অথচ রাজনৈতিক প্রভাব ও টাকার জোরে কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিক প্লট দখলে নিচ্ছেন, এমন অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, তদন্ত রিপোর্টে ইচ্ছাকৃত বিলম্ব

যোগ্যদের নাম বাদ দিয়ে অযোগ্যদের অন্তর্ভুক্তি

মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফাইল অনুমোদন

অভয়নগর উপজেলা ভূমি অফিস চত্বরে সক্রিয় একটি শক্তিশালী দালাল চক্র। তারা প্রকাশ্যেই সেবাপ্রার্থীদের ঘিরে ধরে দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে এই চক্রের যোগসাজশ রয়েছে। ফলে সাধারণ মানুষ কার্যত জিম্মি।

দালালদের দৌরাত্ম্যে অনেকে সরাসরি অফিসে কথা বলতে সাহস পান না। সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে বেশিরভাগ মানুষ মুখ খুলতে চান না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমি অফিসে অনিয়মের কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের প্রশ্ন, অভিযোগ দিলে আদৌ কি প্রতিকার মেলে?

ভূমি সংক্রান্ত সেবা নাগরিকের মৌলিক অধিকার। অথচ সেই সেবাই যদি ঘুষ-দালালির ফাঁদে আটকে যায়, তবে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায়?

অভয়নগরের ভূমি অফিসে লাগামহীন দুর্নীতির অভিযোগ এখন জনমনে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করেছে। প্রয়োজন স্বচ্ছ তদন্ত, দালালমুক্ত পরিবেশ এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা।

সাধারণ মানুষের প্রত্যাশা

নির্ধারিত ফি তালিকা প্রকাশ্যে প্রদর্শন

অনলাইন সেবা কার্যকর ও স্বচ্ছ করা

দালাল চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান

দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি

অভয়নগরের মানুষ এখন উত্তর চায়, জনসেবার অফিস কি ঘুষের আখড়াই হয়ে থাকবে, নাকি ফিরবে সুশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর