শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মধ্যনগর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এই আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দলমত নির্বিশেষে সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। আজকের এই মিলাদ ও দোয়ার আয়োজন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

আনিসুল হক আরও বলেন,ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ দেয়নি। বারবার আবেদন করেও তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। আপনারা সবাই দোয়া করবেন—দেশনেত্রী খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর