শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সিরাজগঞ্জে দুজনকে জরিমানা

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাড়ি ঢাকুরিয়ার ইকোপার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ইজারার জন্য নির্ধারিত এলাকার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই দুজনকে জরিমানা করা হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন—কাজীপুর সদর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মঞ্জুর রশিদ রানা (৪৮) এবং একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে আতিকুর রহমান (৪৫)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।ইউএনও মোস্তাফিজুর রহমান আরও জানান, জরিমানার অর্থ আদায়ের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে বালু উত্তোলনের সমস্ত সরঞ্জাম নদী এলাকা থেকে সরিয়ে ফেলার জন্য দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর