বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের  বিদেশে যেতে বাধা নেই

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার  সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই মাসের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ জামিল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান ও মোহাম্মদ রাশেদুল হাসান।

আদালত জানায়, সংবিধানের-৩৬ অনুচ্ছেদ অনুসারে আবদুল মান্নানের চলাফেরার অধিকার লঙ্ঘনকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন বিভাগের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় করা ফৌজদারি মামলা থাকায় সাবেক এমপি আবদুল মান্নানের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল না। বিদেশে যেতে তাকে বাধা দেওয়া হয়।

এরই জেরে গত বুধবার একটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা হাইকোর্টের আদেশে পাসপোর্ট ফেরত দেওয়া হয়। রোববার অন্য একটি রিটের পরিপ্রেক্ষিত তার বিদেশে চিকিৎসার ব্যাপারে আদালত আদেশ দেয়। দুটি রিটই করেন আবদুল মান্নানের মেয়ে তাজরিনা মান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর