মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাছান (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় নবম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

নিহত মাসুম আল হাছান লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে। আজ সন্ধ্যা ৫ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম আল হাছান বাইসাইকেল চালিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিলো, এসময় মাসুম ট্রাকের ডানে পড়ে গিয়ে ট্রাকের পিছনের চাকার নিচে পিষ্ট হয়।

মাসুমের চাচা আবুল হাশেম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান ঘটনা স্থলেই ভাতিজার মৃত্যু হয়েছে। তারা আরো জানায়, এবিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানায়, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষনাৎ পরীক্ষা নীরিক্ষা করে শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙ্গে গেছে দেখা যায়।

লংগদু থানা পুলিশ সুত্রে জানায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনী পক্রিয়া চালু রেখেছেন। ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ড্রাইভার মামুন ট্রাক দূর্ঘটনার সাথে সাথে পালিয়ে যাওয়ায় চেস্টা করলে পুলিশ তাকে দাওয়া দিলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়, পরে ট্রাকটি আটক করে লংগদু থানায় নিয়ে আসে লংগদু থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর