রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

লাখ লাখ টাকা জামানত, ভাড়া বানিজ্য সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা  

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর।

 

গণ-মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও জনভোগান্তি বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, সরকারের কোনো দপ্তর থেকে এরকম কোনো তৎপরতা জানা যায়নি ।

তবে, দিনাজপুর জেলা পরিষদের কর্মকর্তা মুঠো ফোনে জানিয়েছেন অবৈধ দখলদারের বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার চারমাথায় দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ের প্রাচীরের সাথে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় শর্তসাপেক্ষে অস্থায়ী দোকান গড়ে তোলার অনুমতি দেওয়া হলেও, সেই শর্ত কেউই মানছেন না।

 

বাঁশ ও কাঠের তৈরি অস্থায়ী দোকান করে নিজে দোকান দিয়ে বসার কথা থাকলেও, এখন সেই দোকানগুলো কয়েক লাখ টাকা জামানত নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। প্রতি দোকানের জন্য ২ থেকে ৩ লাখ টাকা জামানত নিয়েই চলছে অবাধ ভাড়া বাণিজ্য।

 

সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা রাস্তার পরিধি সংকুচিত করছে, ফলে জনদুর্ভোগও বাড়ছে।

অবৈধ দখলদার আর অবৈধ স্থাপনার কারণে ঝুকি নিয়ে চলছে যানবাহন, যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা দখল করে যেভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।” যানবাহন ও পথচারী চলাচলে অসুবিধা করে গড়ে তোলা এসব স্থাপনা জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়ারও দাবী ভুক্ত ভোগীদের ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর