শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল -আমিন

নিজস্ব প্রতিনিধি:

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ মালেককে (৩৬) ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণখান থানায় মোঃ আঃ মালেকের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়। এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই মালেক পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে, ২১ নভেম্বর রাতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-১ এর যৌথ দল ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন মিরপুর-১ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আঃ মালেক দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া মন্ডল বাড়ির মোঃ শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর