সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।বৈঠকে যোগ দিতে দুপুর ২ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে  এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি, শাহাদুর রহমান খোকন,বেনাপোল পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব রেজাউল করিম রেজা, বেনাপোল পৌর বিএনপি কৃষি বিষক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ

,শার্শা উপজেলা বিএনপির  আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন,সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর