শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক

দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা জোরদারে থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কার্যক্রম পরিচালিত হয়েছে। রববার (১৬ নভেম্বর) উপজেলার প্রধান সড়ক, বাজার, সংবেদনশীল এলাকা ও বিভিন্ন গ্রামীণ জনপদে এ টহল পরিচালনা করা হয়।

দিনব্যাপী পরিচালিত এ বিশেষ টহল কার্যক্রমে পুলিশের একাধিক টহল দল মোটরসাইকেল ও পিকআপযোগে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। টহল চলাকালে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মতামত ও অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দৃশ্যমান পুলিশি উপস্থিতি অপরাধী চক্রকে নিরুত্সাহিত করতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন,

“খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যারের নির্দেশনায় দীঘিনালায় নিয়মিত ডমিনেন্স পেট্রোলিং করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং এই তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর