শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক

কুষ্টিয়ায় জিয়া শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া পৌর এলাকার অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাগরিক অধিকার পরিষদ।

রোববার দুপুরে পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু। পরিচালনা করেন সদস্য শাহারিয়া ইমন রুবেল।

এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাইদুল ইসলাম টিপু, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, আবু মনি সাকলায়েন এলিন, হাফিজুর রহমান হিরা, মাহফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মিথুন আলী, সানজান ইসলাম প্রেম, জীবন প্রমুখ।

বক্তারা বলেন, কুষ্টিয়ার শিশু ও পরিবারগুলোর প্রধান বিনোদনকেন্দ্র হওয়া সত্ত্বেও পার্কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অকার্যকর খেলার উপকরণ, পর্যাপ্ত আলোর অভাব, নিরাপত্তাহীনতা ও পরিচ্ছন্নতার সংকটে পার্কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

সংগঠনের পক্ষ থেকে পার্কটি আধুনিকায়নে জন্য পার্কের দ্রুত সংস্কার, মেরামত ও পূর্ণ আধুনিকায়ন, শিশুদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলার উপকরণ স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিবারবান্ধব বসার স্থান, সবুজায়ন, পথচারী পথ, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম চালু রাখার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া শহরের মানুষের মানসিক সুস্থতা, পারিবারিক বিনোদন ও শিশুদের শারীরিক বিকাশের জন্য এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর