শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

ধর্মপাশায় ৪কেজি গাঁজাসহ আটক ২ 

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশায় ৪ কেজি গাঁজাসহ মামা-ভাগ্নিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মো. জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ওরফে হানিফ (২২) এবং একই জেলার আখাউড়া উপজেলার মো. আবুল কাশেমের মেয়ে মোছা. সাদিয়া আক্তার (২০)। পুলিশ জানায় তারা সম্পর্কে মামা-ভাগ্নি।

এর আগেও তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, কাজল ও সাদিয়া বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধর্মপাশা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৪টার দিকে দৌলতপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাজল মিয়ার কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার টাকা।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, আটক মামা-ভাগ্নির বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার ভোর রাতে আবার তাদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের মাকদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর