শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত নয়টায় কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হচ্ছে মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যায়। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক বিউটির মৃত্যু নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে লতিফার মৃত্যু হয়। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর