শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি তাসমিয়া, সাধারণ সম্পাদক পিয়াস

Reporter Name / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে৷ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার।

বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। ক্লাবটির সহ-সভাপতিরা হলেন তৌসিফ শিকদার আবিদ, আরাফ তাহমিদ, মো. মোসাদ্দেক রাশিদ মোল্লা, মারুফা কামাল রিনি, নাইমুল হাসান নাঈম, তৌহিদুল ইসলাম শিশির ও মো. মুনতাসির আল মারুফ।

বুটেক্স সায়েন্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, বুটেক্স সায়েন্স ক্লাবের দায়িত্ব পাওয়াটা আমার জন্য সত্যিই একটা বড় সুযোগ। এই ক্লাব সবসময়ই আমাদের ক্লাসরুমের বাইরে ভাবতে, বিজ্ঞান এবং গবেষণার দুনিয়াটা নতুনভাবে দেখতে উৎসাহ দিয়েছে। এখন এই জায়গা থেকে আমি চেষ্টা করব আরও শেখার, একসাথে কাজ করার ও নতুন কিছু করার সুযোগ তৈরি করতে। আমি চাই ক্লাব এমন একটি জায়গা হোক, যেখানে সবাই নিজের চিন্তাগুলো বাস্তবে পরিণত করতে অনুপ্রাণিত হবে।

সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হবে ক্লাবটিকে আরও বেশি উদ্ভাবন, গবেষণা ও টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নেওয়া। আমি চাই আমাদের ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে প্রত্যেক সদস্য নিজের উদ্ভাবনী ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।

উল্লেখ্য, গত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর