শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এবং অপর এক নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর বহুলী-ছোনগাছা আঞ্চলিক সড়কের বহুলী বাজার এলাকায়।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৫২), তিনি বহুলী নতুন পাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত তাহমিনা খাতুনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী বৈঠক করেন। বৈঠক শেষে তার গাড়িবহর শহরের দিকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন দোকান থেকে কেনাকাটা করে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

এ সময় গাড়িবহরের পেছনে থাকা এক জামায়াত কর্মীর দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার খারাপ অংশের কারণে ভুল পথে এসে দুই নারীকে সরাসরি ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর