শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ হাছান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি মহোদয়ের উপস্থিতিতে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট আব্দুল্লাহ আল-আজমীসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি বলেন,

বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ যাতে প্রাথমিক চিকিৎসা সেবা সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই আমরা নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।”

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষ এ ধরনের মানবিক সেবায় উপকৃত হচ্ছেন, যা পার্বত্য এলাকায় পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর