শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক

৪৯ তম বিশেষ বিসিএসে মধ্যনগরের অলি উল্লাহর বাজিমাত

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের সন্তান মোঃ অলি উল্লাহ। তিনি কৃষক মোঃ আব্দুল হেকিম ও গৃহিণী মনোয়ারা খাতুনের ছেলে।

মোঃ অলি উল্লাহ ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেন। নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম স্থান অর্জন করেন।

এর আগে তিনি ২০১৪ সালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৩১ এবং ২০১৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অনার্স শেষ করে।

মোঃ অলি উল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। হাওর অঞ্চল থেকে উঠে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম হওয়া— এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর