বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রামগতিতে পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যের সার-বীজ

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে সাড়ে চার হাজারের বেশি ক্ষুদ্র-প্রান্তিকসহ বিভিন্ন পর্যায়ের কৃষক পেলেন বিনামূল্যের  সরকারী সার ও বীজ। তবে বিভিন্ন বছরের তুলনায় অত্যন্ত সচ্ছ কৃষকরা তাদের কাঙ্খিত প্রণোদনা পেয়ে খুশি কৃষক। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।   উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল হক , সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম মানিক ও  রামগতি সেনা ক্যাম্পের ইনচার্জ  লেফটেন্যান্ট জুবায়ের ।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর মধ্যে  ৭০ জন গম, ২৫০ জন সরিষা, ২৫ জন সূর্যমুখী উপসী, ১২০ জন সূর্যমুখী হাইব্রিড, ৫৫০ জন চিনা বাদাম, ২৮০০ জন সয়াবিন, ২০০ জন মুগ, ১০০ মশুর ও ৫০ জন ফেলনের আওতায় এসেছে। শীতকালিনসহ বিভিন্ন পর্যায়ে উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ গুরুত্ব দিয়ে কৃষককে  বিভিন্ন  প্যাকেজ করে দেন। চিনা বাদাম, ফেলন ও মশুর  প্রতি বিঘাতে নির্ধারিত বীজের বিপরীতে ১০ কেজি  ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেন। ধানের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উপসী ধান আবাদে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়া এক বিঘা জমির জন্য গম বীজ ২০ কেজি, সরিষা-১ কেজি, সূর্য-১ কেজি, সূর্য উপসী- ১ কেজি, চিনা বাদাম ১০  কেজি , সয়াবিন- ৮ কেজি , মশুর- ৭ কেজি  ও ফেলন- ৭ কেজি  দেয়া হয়। গম, সরিষা, সূর্য ও সয়াবিনের জন্য নির্ধারিত পরিমাণ সার দেয়া হয় বলে জানান কর্মকর্তা মজিবুর রহমান।  অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চরগাজী ইউনিয়নের আবুল , আবদুল হাশেম ও  জামালসহ অসংখ্য কৃষক সন্তোষ প্রকাশ করে বলেন, কৃষি অফিস আমাদেরকে অত্যন্ত সুন্দর ভাবে আমাদের বরাদ্ধ প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর