সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিরাজগঞ্জে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ,৬ দাবিতে মিল্কভিটায় ধর্মঘট 

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

​দুধের মূল্যবৃদ্ধি, এমডি-এর অপসারণসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন সমবায়ী খামারিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, রোববার সকাল থেকে তারা এই ধর্মঘট পালন করছেন এবং উৎপাদিত দুধ স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছেন।

​খামারিদের প্রধান দাবি, প্রতি লিটার দুধে ১০ টাকা মূল্য বৃদ্ধি করে দাম ৬০ টাকা করা হোক। বর্তমানে তারা দুধের দাম পাচ্ছেন ৪৮-৫১ টাকা।

​অন্যান্য দাবিগুলো হলো:বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করা।সমবায়বান্ধব নিয়মিত কমিটি গঠন করা।ন্যায্য মূল্যে গো-খাদ্য সরবরাহ করা।

​বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গো-খাদ্যের দাম বাড়লেও মিল্কভিটা দাম বাড়াচ্ছে না। তারা দুধ কিনে দ্বিগুণ দামে বিক্রি করে, অথচ খামারিরা লোকসানে পড়ছেন।

​শাহজাদপুর উপজেলায় দৈনিক প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়, যার মধ্যে মিল্কভিটা প্রায় দেড় লাখ লিটার সংগ্রহ করে। ধর্মঘটের কারণে এই বিপুল পরিমাণ দুধ সংগ্রহ ব্যাহত হচ্ছে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সমবায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর