শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: দুর্নীতিবাজদের শাস্তি ও পুনঃপরীক্ষার দাবিতে বিক্ষোভ

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের ১১৫টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনঃপরীক্ষার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিবিরোধী ছাত্র–জনতা মঞ্চ। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, মোস্তাফিজুর রহমান পলাশ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ইমরানসহ অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, কুষ্টিয়ার প্রশাসনিক কাঠামোর গভীরে দুর্নীতির শিকড় প্রোথিত হয়েছে, আর প্রশ্নফাঁসের ঘটনা তারই স্পষ্ট প্রতিফলন। তারা বলেন,

“প্রশাসনের শীর্ষ পর্যায়েই যদি দুর্নীতি আশ্রয় পায়, তবে সাধারণ মানুষের ভরসা কোথায়? আপনাদের বেতন আমাদের কষ্টার্জিত টাকায় অতএব চোখে ধুলো দেওয়া বন্ধ করুন, সৎ পথে চলুন। বিক্ষোভকারীরা জানান, দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে কুষ্টিয়ার এডিসি জেনারেল (সার্বিক) জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শাহাদত হোসেন কবির, পিইসি খুলনার উপপরিচালক নাসরিন সুলতানা, কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম এবং তার ভাই স্বাস্থ্য সহকারী হাসান ইমাম (নান্নু)সহ বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে। তারা অবিলম্বে ফাঁস হওয়া পরীক্ষা বাতিল করে ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পুনঃপরীক্ষার দাবি জানান।পাশাপাশি পুরোনো নিয়োগ কমিটি বাতিল করে নতুন নিরপেক্ষ কমিটি গঠনেরও আহ্বান জানান।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর