বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

শাজাহানপুরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এক কৃষকের ২৪ শতক জমির ধান পাকার আগেই রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সরেজমিনে জানা যায়, উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আবু হায়েব বুলু ক্রয় সূত্রে ভোগ দখল করে চলতি মৌসুমে ২৪ শতক জমিতে আমন ধান চাষাবাদ করেন। চারা রোপণের পর থেকে সব ধরনের পরিচর্যা করে আসছিলেন। কেবল ধানগুলো আধা পাকা হয়েছে। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষগণ রাতের আঁধারে সেই আধা পাকা ধানগুলো কেটে নিয়ে গেছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাংবাদিকদের কাছে।

ঘটনার অভিযোগ সূত্রে জানাযায়, একই গ্রামের প্রতিপক্ষগণ মৃত: রইচ উদ্দিনের ছেলে

আফসার আলী (৬০), মাহমুদ আলী (৫৭), ঠান্ডু মিয়া (৬২), হামেদ আলী (৫৫), নুরুল ইসলাম (৫০) সহ মোট ৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত পরিবারের স্বজনরা জানান, এই জমিতে আমাদের মামলা দেওয়া আছে। পৈতৃক সূত্রে আমরা এই জমির মালিক। এজন্য আমাদের জমির ধান আমরা কেটে নিয়েছি।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ধান কাটার বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর