বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন -জেলা প্রশাসক মুফিদুল আলম

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক গফরগাঁও থানা, ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারির সংস্কার কাজ, উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি অভ্যন্তরীণ রাস্তা, এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে তা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারক করা হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থই প্রশাসনের কেন্দ্রবিন্দু।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে আরও গতি আসবে এবং চলমান উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর