শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাস্তা বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে। চুরির শিকার দোকানটি স্থানীয় “মেসার্স জিসা এন্টারপ্রাইজ”।

দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, “প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দোকান খুলে দেখি পিছনের টিন কাটা অবস্থায় পড়ে আছে। পরে দেখি দোকানের বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক ও অন্যান্য পণ্য নেই—সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজার এলাকায় সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটলেও দোষীদের শনাক্ত করা যায়নি। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর