শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক

ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবাকে “ছায়ানীড়’ লংগদু” এর আর্থিক সহায়তা 

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়’ লংগদু কর্তৃক ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধ বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৮ অক্টোবর (শনিবার)  বেলা ১২টায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে উপজেলার ঝর্ণাটিলা এলাকার স্থানীয় এক বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য রোগীর মেয়ের হাতে  মানবিক সহায়তার অংশ  হিসেবে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনটির আহবায়ক ও লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশীদ।

এতে আরো উপস্থিত ছিলেন ছায়ানীড়’লংগদু এর সদস্য সচিব আল আমিন ইমরান,  মোহাম্মদ হোসেন বাবুল, রাসেল ইসলাম ও মোঃ সেলিম।

ছায়ানীড়ের আহবায়ক প্রভাষক হারুনুর রশীদ বলেন, ছায়ানী’লংগদু সংগঠনের মাধ্যমে সমাজের কিছু হতদরিদ্র মানুষের মাঝে নিজেদের সাধ্যমত সহায়তা করে যাচ্ছি, এটি আমাদের ১০/২০২৫(৩৩) নং প্রজেক্ট। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।  তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে এ কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর