শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সান্তাহারে ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ 

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে বিএনপি’র এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (১৭ অক্টোবর) শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে দশ ঘটিকা পর্যন্ত চলে কর্মী সমাবেশ। সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রেন্টুর  আমন্ত্রণে শুক্রবার রাতে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে এই বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নিজাম উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এজাহার আলী সরকার টেংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সবুজ সংকেত প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।

কর্মী সমাবেশে সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুনছুর আলী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, শাহাজাহান আলী স্বপন, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন ইসলামসহ সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর