শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

দীঘিনালায় সোনালী লাইফ পিএলসি বীমা দাবি প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“সোনালী জীবন, সুখের জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় সোনালী লাইফ পিএলসি বীমা দাবি প্রদান ও উন্নয়ন সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালখালী সেলফি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস, বিএম, পরশুরাম মেট্রো, সোনালী লাইফ পিএলসি, ফেনী।

বিশেষ অতিথি ছিলেন মোঃ খোরশেদ আলম, ইউএম, মাটিরাঙ্গা মেট্রো; এবং এ.কে.এম. বদিউজ্জামান, প্রধান শিক্ষক, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ দ্বীন ইসলাম, ইউএম, সোনালী লাইফ পিএলসি, দীঘিনালা, খাগড়াছড়ি।

সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম (খোকন মাস্টার), এফএ, সোনালী লাইফ পিএলসি, দীঘিনালা।

অনুষ্ঠানে ৫ বছরের মেয়াদি বীমা গ্রাহক মোঃ জুলহাস-এর দাবিকৃত অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মোঃ ইদ্রিস, মোঃ আবদুর রহমান, মোছাঃ মরশেদা এবং মাটিরাঙ্গা থেকে আগত মোঃ জাফর আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

বাংলাদেশের যেকোনো স্থান থেকেই এখন সোনালী লাইফ পিএলসি-তে বীমা করা যায়। গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে মেয়াদোত্তীর্ণের পরদিনই দাবি করা অর্থ তুলতে পারেন। বর্তমানে দেশের ২৫০টি শাখা অফিসের কোনো গ্রাহকের কাছ থেকে অর্থ না পাওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তাই নিশ্চিন্তে আপনার সঞ্চয় রাখতে পারেন সোনালী লাইফ পিএলসি-তে।”

বক্তারা আরও বলেন, সোনালী লাইফ পিএলসি এখন বিকাশ, নগদ, রকেট ও ভিসা কার্ডসহ অনলাইনে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা দিয়েছে। মেয়াদপূর্তির অর্থও মেয়াদপূর্তির দিনেই প্রদান করা হয়।

গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পলিসি সংক্রান্ত সব তথ্য সহজেই জানতে পারেন।

এ সময় বক্তারা জানান, সোনালী লাইফ পিএলসি-র বিভিন্ন সঞ্চয় ও সুরক্ষা ভিত্তিক বীমা পরিকল্পনা রয়েছে—যেমন মাসিক সঞ্চয় বীমা, প্রত্যাশিত সঞ্চয় বীমা, সুশিক্ষা বীমা, দেনমোহর বীমা, পেনশন বীমা, হজ বীমা, স্থায়ী বীমাসহ আরও নানা সুযোগের মাধ্যমে সহজে সঞ্চয় করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সোনালী লাইফ পিএলসি-র সেবার মান, নির্ভরযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টির প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর