শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পায়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, অভিষেক চন্দ্র রায়,সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীর সহ অনেকে।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নিয়ে শুধু একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়নি এটি গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এবং যারা শহরের বুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর