শিরোনাম
রাতারগুলের গোপন সভার ঘটনায় গোয়াইনঘাটে রাতভর অভিযান, গ্রেপ্তার আরও ৯ খাবারের প্যাকেট বড়, ভেতরে খাবার কম—ক্রেতাদের অভিযোগ বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা টেকনাফে জরাজীর্ণ ভবনে  সরকারি কর্মকর্তা-কর্মচারীরা,  পরিত্যক্ত ভবন বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ গজারিয়ার গুয়াগাছিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন- দিলারা আকতার  জুড়ীতে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা, মোটরসাইকেলে পালাল দুই দুর্বৃত্ত দিনাজপুরের বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

 

প্রদীপ রায়, বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভীর চৌধুরী (বিতু)।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনছারুল হক, ইউপি সদস্য মো. মকলেছুর রহমান, ফণীভূষণ দেবশর্মা, মো. বাবুল, আজিম উদ্দীন, মো. মজিবর রহমান, মো. গোলাম মোস্তফা, দেলোয়ারা বেগম, শ্রীমতি সুরুবালা ও মোছা. সামিনা আক্তার। এ ছাড়া শিক্ষক ফেরদৌস রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. নুর আলম, মামুনুর রশিদ, মো. রফিকুল আলম ও মামুনুর জামান বক্তব্য দেন।

সভায় শুরুতে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন ইএসডিওর গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর মৌসুমী আক্তার।

বক্তারা বলেন, আটগাঁও ইউনিয়ন গ্রাম আদালতের কার্যক্রম ও পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে রয়েছে। গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর রাখতে হলে পাড়া-মহল্লায় প্রচলিত গ্রামীণ সালিশের পরিবর্তে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের দ্বারস্থ হতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন সরকারি এ প্রতিষ্ঠানটির কার্যক্রম গতিশীল হবে, অন্যদিকে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 November 2026

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

www.dainikkagoj.com
12 November 2026

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

www.dainikkagoj.com