শিরোনাম
রাতারগুলের গোপন সভার ঘটনায় গোয়াইনঘাটে রাতভর অভিযান, গ্রেপ্তার আরও ৯ খাবারের প্যাকেট বড়, ভেতরে খাবার কম—ক্রেতাদের অভিযোগ বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা টেকনাফে জরাজীর্ণ ভবনে  সরকারি কর্মকর্তা-কর্মচারীরা,  পরিত্যক্ত ভবন বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ গজারিয়ার গুয়াগাছিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন- দিলারা আকতার  জুড়ীতে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা, মোটরসাইকেলে পালাল দুই দুর্বৃত্ত দিনাজপুরের বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

*রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রামের সাত শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বুধবার (১১ নভেম্বর) রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ৪ নম্বর সেক্টরে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রূপগঞ্জ, মাইলাবো, হরিনা, ইছাখালি, মাঝিনা ও আশপাশের বিভিন্ন গ্রামের নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নিতে আসেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন সার্জারি বিশেষজ্ঞ মেজর জাকিয়া, চর্মরোগ বিশেষজ্ঞ মেজর নিবরাস, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাফাতুজ্জামানসহ মোট পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জলসিঁড়ি কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে গত ১১ আগস্ট ও ৩০ সেপ্টেম্বর স্থানীয়দের জন্য একই ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের মতে, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য বেশ উপকারী। বিশেষ করে যাঁদের পক্ষে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া কঠিন, তাঁদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জলসিঁড়ি কর্তৃপক্ষের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ও প্রশংসা সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 November 2026

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ

www.dainikkagoj.com
12 November 2026

রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ

www.dainikkagoj.com