শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

ডোমারে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি সহ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

গতকাল সোমবার (১৩ই অক্টোবর) সকালে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন সম্পর্কিত মতবিনিময় ও শিক্ষক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এজাবুল হোসেন শাহ।

এসময় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. কাওছার আলম বকুল, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন রাজু, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মটুকপুর স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় প্রতিষ্ঠানগুলোর সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

শিক্ষকেরা জানান, মূল বেতনের ওপর বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত ও নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নিশ্চয়তা এবং এমপিওবঞ্চিত শিক্ষক ও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে লাঠিচার্জ করে বেশ কয়েকজন শিক্ষককে আহত করে পুলিশ। ঢাকার এই ঘটনার প্রতিবাদে দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও শিক্ষক নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর