বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

সিরাজগঞ্জে ভাইরাল ডাকাতি: ৭ ডাকাত গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রাইভেটকার ডাকাতির ঘটনায় সিরাজগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে। গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কে এই ডাকাতি সংঘটিত হয়।​পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় একটি চৌকস দল নিরবচ্ছিন্ন অভিযানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এই ৭ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭),মোঃ রাশিদুল (৩০),মোঃ আশরাফুল (২৩),মোঃ আইয়ুব (২৩),শাহ আলী (২৯) ও মোঃ বাবু (৩৫)।

​পুলিশ জানায়, এই ডাকাতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।​গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২২,৫০০ টাকা, লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর