শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদুতে হেফাজতে ইসলামের ওলামা সম্মেলন ও নতুন কমিটি গঠিত

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

​লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন এবং ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে এই ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওঃ আমিনুর রশীদ-এর সভাপতিত্বে এবং হাফেজ আবদুল মতিন-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সভাপতি মাওঃ মোঃ শরিয়ত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মাওলানা আবুল হাশেম সাহেব ও মাওলানা মাজহারুল ইসলাম প্রমূখ।

​এ সময়ে জেলা ও উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে হেফাজতে ইসলাম লংগদু উপজেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সভাপতি: মুফতি ওবায়দুল্লাহ আহরার

​সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী

​সাংগঠনিক সম্পাদক: মাওঃ খালেদ সাইফুল্লাহ

​অর্থ সম্পাদক: হাফেজ এমদাদ বিন সাদেক

​দপ্তর সম্পাদক: মাওলানা এম জাহেদ বিন খলিল

​প্রচার সম্পাদক: মাওঃ হজরত আলী

​এই সম্মেলনের মাধ্যমে লংগদুতে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হলো বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর