বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় পুকুর, নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।পূজা উদযাপন কমিটির নেতারা জানান, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই মূলত দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে ভক্তরা শেষবারের মতো দেবীর সামনে প্রার্থনা করে মঙ্গল কামনা করেন এবং একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে।উৎসবে অংশ নিতে আসা স্থানীয় ভক্তরা বলেন, প্রতিমা বিসর্জনের মুহূর্তটা আমাদের জন্য আবেগঘন। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে দেবীর পুনরায় আগমনের আশায় আমরা বছরভর অপেক্ষা করব।ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উল্লাস ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এভাবেই শেষ হলো এ বছরের শারদীয় দুর্গোৎসব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর