বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে  রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলীর দাফন সম্পন্ন মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল-২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া  ৯১ বছরেও খেলার মাঠ নেই—কমলনগরের কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম সংকট সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজারে ডেইরি খামারিদের জন্য বিশেষ সেমিনার অনুষ্ঠিত

কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। যারা হুমকি দেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানান শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ।কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই এআইজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর