রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে লংগদুতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”শ্লোগানে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচী-২০২৫-২৬ উদযাপন উপলক্ষে লংগদুতে তারুণ্য উৎসব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

‌২৭ আগস্ট (বুধবার) সকালে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিদ্যাল‌য়ের হলরুমে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সভাপতিত্বে  ও  ক্রীড়া শিক্ষক মোঃ ওসমান গনির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুশ শরফ মাদ্রাসার ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন  বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে,  সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়ামোদিদের সহায়তা করে। এভাবে তরুণরা আরও উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশে সামর্থ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর