সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাটটিন হস্তান্তর 

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়াযর মিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাটটিন হস্তান্তর করা হয়েছে। বন্ধন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার বিকেলে জেলার মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামে ১১ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমিপাকা ল্যাট্রির হস্তান্তর করা হয়। এ উপলক্ষে রামনগর বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধন সংস্থার সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য মানসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি ভাবে ব্যাপক প্রচারণা দরকার। মানুষকে এ বিষয় ভালো করে বোঝাতে হবে যে সুস্থ জীবনের প্রধান শর্তই হচ্ছে মানসম্মত ল্যাট্রিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, বন্ধন সংস্থার নির্বাহী পরিচাল তাহাজ্জল হোসেন বাদশা, সমন্বয়কারী খাইরুল আলম, রামনগর বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসেন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম, সাবেক সদস্য শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধন সংস্থার মাঠকর্মীর রাজু আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর