শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়া। একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় ঠিকাদার কামালের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে তার কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

www.dainikkagoj.com
04 May 2026

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

www.dainikkagoj.com