বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে ভ্যানচালক হৃদয় আলী (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে। রোববার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি হৃদয়। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার থানায় অভিযোগ করে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে স্থানীয় ও এলাকাবাসির দাবি, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর