শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় সরকারী চাউলসহ ট্রাক আটক 

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় সরকারী ৩শ’ বস্তা চালসহ একটি ট্রাক আটকের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার আনছারের দোকানের সামনে থেকে এই সরকারী চোরাই চাল উদ্ধার করা হয়। ৩শ’ বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানায় হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম।

এ বিষয়ে তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পোড়াদহ নতুন বাজারে এক ট্রাক সরকারী চোরাই চাল কেনা বেচা হচ্ছে। এরই প্রেক্ষিতে দুপুরের দিকে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনছারের দোকানের সামনে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী পরিচালনা করার সময়ে সরকারী ৩শ’ বস্তা চাল দেখতে পান। ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৩শ’ বস্তা সরকারী চালসহ ময়মনসিংহ থেকে আনলোড হয়ে আসছে কুষ্টিয়াতে। তবে এ চাল কার কাছে আসছে তা এখন জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন দুপুরের দিকে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময়ে সরকারী চালসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর