শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সান্তাহারে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেইট এলাকার মালগুদাম মসজিদ সংলগ্ন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিএসটিআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘আশা আইসবার ফ্যাক্টরি’র স্বত্বাধিকারী শহিদুল ইসলাম (৫২)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

বিএসটিআই সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এছাড়া দেশের কয়েকটি পরিচিত প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল। উৎপাদিত আইসক্রিম সান্তাহার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার দোকানে সরবরাহ করা হতো।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আদমদীঘি থানা পুলিশ, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দোকান মালিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

সান্তাহারে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

www.dainikkagoj.com
31 July 2026

সান্তাহারে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

www.dainikkagoj.com