সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের তারকাঁটা বেড়া ভাঙচুর

Reporter Name / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু লক্ষ্মীপুর থেকে

 

 

লক্ষ্মীপুর সদর উপজেলার দওপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী ফারুক হোসেনের পরিবার হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

ভুক্তভোগী পরিবার জানায়, মৃত হাফিজ উল্যা মিয়ার দখলকৃত ভিটার চারপাশে নিরাপত্তার জন্য তারা সম্প্রতি তারকাঁটার বেড়া দেন। কিন্তু গতকাল রাতে প্রতিপক্ষরা ওই বেড়া ভেঙে ফেলে। এর আগেও দিনের বেলায় সীমানা পিলার ভাঙচুর করা হয়েছিল। স্থানীয়ভাবে বহুবার সালিশ হলেও প্রভাবশালীরা তা মানছেন না।

 

 

পরিবারের অভিযোগ, প্রতিপক্ষরা প্রথমে চলাচলের পথ নিজেদের আয়ত্তে নেয়। এরপর এখন ফারুক হোসেনের তারকাঁটা বেষ্টিত বাগান দখল করে সেটিকেই চলাচলের রাস্তা হিসেবে দাবি করছে। এতে তাদের বসতভিটা ও বাগান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

প্রবাসী আবদুর রহিমের স্ত্রী সুলতানা আক্তার জানান, আমার স্বামীসহ আমার আমার পরিবারের অপরাপর পুরুষ সদস্যরা প্রবাসে থাকেন। অভিযুক্তদের অত্যাচারে আমরা সব সময় ভীত থাকতে হয়। আমাদের জমি নিয়ে তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে।

 

 

এ সময় প্রবাসীদের মা রহিমা বেগম  কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। আমার তিন ছেলে  সবাই প্রবাসে থাকায় আমাদের নারীদেরকে তারা বিভিন্নভাবে হয়রানি করছে ও আমাদের সম্পদ জবরদখল করছে।  গতকাল প্রতিবেশী সোলেমান ও খোরশেদ আমাদের বেড়া ভেঙে দিয়েছে।”

 

 

তবে অভিযুক্ত সোলেমান ও খোরশেদ অভিযোগ অস্বীকার করে জানান, জমি নিয়ে বিরোধ প্রায় ৩০ বছর ধরে চলছে। ২০২২ সালের সালিশি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা বসবাস করছেন। তাদের দাবি, বেড়া দেওয়া হয়েছিল রাস্তায় জোরপূর্বকভাবে। তবে বেড়া ভাঙার বিষয়ে তারা কিছু জানেন না।

 

 

স্থানীয় ইউপি সদস্য রনি বলেন, “আমরা কাগজপত্র যাচাই করে সালিশি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছিলাম। তিন পক্ষের মধ্যে সোলেমান গং ও ইউসুফ গং সিদ্ধান্ত মেনে নিলেও ফারুক গং তা মানেননি।”

 

 

এ বিষয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জিয়া জানান, “অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।”

 

 

স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিনের এ জমি বিরোধের সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর