শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী

প্রতিবেদকের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন মারিয়া ইসলাম (মিম) নামের এক তরুণী। ঘটনাটি গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পাচুরিয়া এলাকায় ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে মারিয়া ইসলাম (মিম)-এর সঙ্গে গোপালগঞ্জের পাচুরিয়া এলাকার আরেক তরুণীর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের টানেই মারিয়া ইসলাম ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে চলে আসেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দুই তরুণীই স্বেচ্ছায় একসঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পাচুরিয়া এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী

www.dainikkagoj.com
04 May 2026

ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী

www.dainikkagoj.com