শিরোনাম
জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ চুয়াডাঙ্গার দুই সীমান্তে পুশইনের চেষ্টা, দর্শনায় ব্যর্থ; জীবননগরে প্রবেশ ৭ জনের চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০ সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন গ্রেপ্তার অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রামগড়ে বিজিবির মানবিক সহায়তা: আর্থ-সামাজিক উন্নয়নে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ সোনারগাঁওয়ে দুই মণ ওজনের বিরল কাঁঠাল, বিক্রি হলো ১০ হাজার টাকায়
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

মো. মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

নিরাপদ ও অপরাধমুক্ত জয়পুরহাট গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি কাজী ইমরুল কায়েস এবং র‍্যাবের স্কোয়াড কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ।

বক্তারা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক নির্মূল, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

টাউনহল সভায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা

www.dainikkagoj.com
23 July 2026

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা

www.dainikkagoj.com