শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেলে একই পরিবারের ৭ সদস্যসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের একটি বাস চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় জানান, হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে মোট ২০ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এছাড়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের একটি করে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একজনের চোখে বাসের জানালার কাচ ঢুকে গুরুতর আঘাতের সৃষ্টি হয়েছে।

আহতদের মধ্যে একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

www.dainikkagoj.com
23 July 2026

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

www.dainikkagoj.com