শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় চাঁদা আদায়ের অভিযোগে জেএসএস (মূলপন্থী)-এর এক কালেক্টরকে আটক করেছে রাজনগর ৩৭ বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজনগর ৩৭ বিজিবি জোন কমান্ডারের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেএসএস (মূলপন্থী)-এর কথিত কালেক্টর সুপেন চাকমা (২১), পিতা- রাঙ্গাচোলা চাকমাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায়কৃত নগদ ১৯ হাজার ১০ টাকা, চাঁদা আদায়ের রশিদ, দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি দেশীয় একনলা বন্দুকসদৃশ বস্তু এবং চাঁদা আদায়সংক্রান্ত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

অভিযান চলাকালে শান্তি রঞ্জন চাকমা নামে অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে বিজিবি।

রাজনগর ৩৭ বিজিবি জোন কমান্ডার বলেন, জোন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি, মাদক বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আটক সুপেন চাকমাকে লংগদু থানায় সোপর্দ করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক

www.dainikkagoj.com
23 July 2026

লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক

www.dainikkagoj.com