শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, নানিয়ারচর সড়ক দ্রুত চালুর আশ্বাস

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রতিক টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শন শেষে তিনি বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দীর্ঘদিনের দাবিকৃত লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় প্রতিমন্ত্রী বন্যাকবলিত লংগদু উপজেলা সফর করেন। এ সময় উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সচল করা হবে। পাশাপাশি লংগদু উপজেলার পূর্বপাড় এলাকার যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সমস্যার সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “বিএনপি জনগণের রাজনীতি করে, কারণ জনগণই এ দেশের একমাত্র মালিক। দেশের এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার উন্নয়নে কোনো ঘাটতি থাকবে না।”

প্রতিমন্ত্রী আরও আশ্বাস দিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের কোনো পরিবারই ত্রাণসেবা থেকে বঞ্চিত হবে না। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ (এসপিপি, পিএসসি), রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি আবু নাছির, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, নানিয়ারচর সড়ক দ্রুত চালুর আশ্বাস

www.dainikkagoj.com
15 July 2026

লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, নানিয়ারচর সড়ক দ্রুত চালুর আশ্বাস

www.dainikkagoj.com