শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

অনুমোদন ছাড়া ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নির্মাণকাজ বন্ধ

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ৭ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নকশা অনুমোদন না পাওয়া পর্যন্ত ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) ত্রিশাল পৌরসভার মোদকপট্টি এলাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছিল। এ অপরাধে ভবনের মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ৪ নম্বর ওয়ার্ড, ত্রিশাল পৌরসভাকে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভবনের নকশার অনুমোদন না পাওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্য এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, অনুমোদিত নকশা পরিবর্তন কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের মতো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

অনুমোদন ছাড়া ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নির্মাণকাজ বন্ধ

www.dainikkagoj.com
15 July 2026

অনুমোদন ছাড়া ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নির্মাণকাজ বন্ধ

www.dainikkagoj.com