শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ব্যক্তিগত কাজে ঢাকা সফরের অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক দপ্তরের কর্মকর্তা জানান, গত ১৪ জুলাই ইউএনও মো. আরিফুজ্জামান সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যান। তবে এ সফরের জন্য তিনি যথাযথভাবে ছুটি নিয়েছিলেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

সরেজমিনে বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বন্ধ দেখা যায়। এ সময় বিভিন্ন সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, প্রয়োজনীয় কাজে এসে তারা ইউএনওকে অফিসে পাননি।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউএনও মো. আরিফুজ্জামান প্রথমে প্রতিবেদকের কাছে তথ্যের উৎস জানতে চান। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী সূত্র প্রকাশে অপারগতা জানানো হলে তিনি বলেন, “আমি ভাঙ্গুড়ার মধ্যেই আছি।” তবে তিনি ভাঙ্গুড়ার কোথায় অবস্থান করছেন— এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ না করে বলেন, “আমি অফিসে দুপুরের পর আসব।”

পরে সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, বিষয়টি নিয়ে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব মেলেনি।

তবে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, “ইউএনও মৌখিক ছুটি নিয়ে গিয়েছিলেন বলে জেনেছি। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে কি না, বিষয়টি আমরা খতিয়ে দেখব।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনা জেলা কমিটির যুগ্ম সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কাজে সরকারি যানবাহন ব্যবহার এবং অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

ভাঙ্গুড়ায় দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ব্যক্তিগত কাজে ঢাকা সফরের অভিযোগ

www.dainikkagoj.com
15 July 2026

ভাঙ্গুড়ায় দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ব্যক্তিগত কাজে ঢাকা সফরের অভিযোগ

www.dainikkagoj.com